গৌরীপুরে পৃথক পৃথক ভাবে শহীদ জিয়ার শাহাদাত বাষির্কী পালিত
গৌরীপুর প্রতিনিধি- জাতীয়াবাদী দল বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪২ তম মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ৩০ মে পৃথক পৃথক ভাবে পালন করে।
দিবসটি পালন উপলক্ষে বিকাল ৩ টায় স্থানীয় ইসলামাবাদ মাদ্রাসা মাঠে মিলাদ দোয় ও স্মরন সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা বিএনপি নেতা আঃ মান্নানের সভাপতিত্বে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, পৌর কাউন্সিলর জেলা যুবদল সদস্য জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

অপর দিকে বিকাল ৫ টায় কালীপুর নেক্সাসে পৌর বিএনপি‘র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান কবির হীরার সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আঃ কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড, আব্দুস সোবাহান সুলতান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া এনাম উত্তর জেলা ছাত্রদলে নেতা শাকিব মুন্সি প্রমুখ।
স/বি

