ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় ১ যুবকের লাশ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় ১ যুবকের লাশ উদ্ধার

মোঃরফিকুল ইসলাম মিঠু( উত্তরা) ঢাকা  : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে নদীর পানিতে লাশটি ভাসতে থাকলে বেলা ১টার দিকে তা উদ্ধার করা হয়।

প্রথমে দক্ষিনখান থানা ও টঙ্গী থানা পুলিশের ভিতরে লাশ উদ্ধার নিয়ে জটিলতা সৃষ্টি হয় কারা উদ্ধার করবে লাসটি। অবশেষে টঙ্গী থানা লাশটির উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে তুরাগ নদের রেল সেতুর নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হযরত আলী মিলন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুবকের পরিচয় নিশ্চিত হওয়ারও চেষ্টা চলছে।

স/এষ্