ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরখানে পানির ট্যাংকে মিলল দুই শ্রমিকের মরদেহ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৮, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তরখানে পানির ট্যাংকে মিলল দুই শ্রমিকের মরদেহ

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা।। রাজধানীর উত্তরখানের একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংকি থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ঐ ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, দুই শ্রমিক কাজ করতে গিয়ে রিজার্ভ পানির ট্যাংকে পড়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

স/এষ্