গাজীপুর সিটি নির্বাচনে বিভিন্ন জেলার অতিথি ভোটে টঙ্গীর কাউন্সিলর জয় পরাজয়ের প্রভাব পড়েছে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি || ভোটারদের ব্যপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব আমেজে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন গতকাল শেষ হয়েছে।
দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের কাউন্সিলরদের বিজয়ী হতে বিভিন্ন জেলা শ্রমিকদের ভোটে প্রভাব পড়েছে। কর্মের জন্য শিল্প নগরীতে বসবাস করার কারণে শ্রমিকরা পরিবার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার হয়েছে।
বর্তমানে স্থায়ীভাবে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করার জন্য ২৫ মে গাজীপুর সিটি কর্পোশেনের ভোট দিতে নির্বাচনের আগের দিন গত বুধবার রাতেই টঙ্গীতে নিজ নিজ আত্মীয় স্বজন, বন্ধু ও পরিচিতজনদের বাড়ীতে বেড়াতে আসার ছলে এবং পছন্দের প্রার্থীদের ভোট দেন।
টঙ্গী এলাকায় ৪৩নং থেকে ৫৭নং মোট ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশেষ করে টঙ্গীর মিল গেইট, আউচপাড়া, মাািছমপুর, গোপালপুর, মিরাশপাড়া, আরিচপুর, দত্তপাড়া, গাজীপুরা, সাতাইশ এলকার ভোটার তালিকা দেখে তাদের বিভিন্ন জেলা থেকে এনে তাদের পক্ষে ভোট দেওয়ান।
এতে করে ভোটারও অনেকদিন পর টঙ্গীতে এসে খুবই আনন্দিত। ভোটারদেরও ইভিএম এ ভোট দিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। ৫৪নং ওয়ার্ডের ভোটার মতলব থেকে আসা হাসান আল মামুন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেইসবুকে আনন্দ প্রকাশ করেছে।
৪৬ নং ওয়ার্ডের ভোটার সিলেট থেকে এসে ৬০ বছরের দিলারা বেগম ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরাও বিভিন্ন জেলা থেকে টঙ্গীর ভোটারদের ভোট উৎসবে এনে নির্বাচনকে উৎসব মূখর করেছেন।
স/এষ্

