গৌরীপুরে ইউএনও’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর প্রতিনিধি- স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সুস্থতা কামনায় ১২ মে (শুক্রবার ) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লবের সঞ্চালনায় দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ. সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহার আনোয়ার ফেরদৌস, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম এ হাই প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিউলি চৌধুরী, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক হুমায়ুন কবির, হুমায়ুন কবির সুমন, সুপক রঞ্জন উকিল, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য কামাল তালুকদার, ইসরাত রেখা বিন্দু, শামিমা খানম, সুমন এস, এইচটি তোফাজ্জল ও রোবেল প্রমুখ।
স/বি

