ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আইসিসি থেকে বছরে কত করে পাবে বিসিবি

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আইসিসি থেকে বছরে কত করে পাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক ।। ২০২৪ থেকে ২০২৭- এই চার বছরের জন্য রাজস্ব বন্টনে নতুন অর্থনৈতিক মডেল দাঁড় করিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি।

এই মডেলের অধীনে নির্ধারণ করা হয়েছে প্রতি বছর কোন দেশ আইসিসির রাজস্ব আয়ের কত ভাগ পেয়ে থাকবে। টেস্ট খেলুড়ে দেশ তথা আইসিসি পূর্ণ সদস্য এবং যারা টেস্ট খেলে না, সেই সহযোগি দেশগুলোর জন্যও নির্ধারণ করা হয়েছে রাজস্ব বন্টনের হার।

এবারও দেখা যাচ্ছে, নতুন এই অর্থনৈতিক মডেল থেকে সবচেয়ে বেশি অর্থ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির রাজস্ব আয়ের প্রায় ৪০ ভাগই পাবে ভারতীয়রা। নতুন এই প্রস্তাব এখনও পাস হয়নি। তবে, তার আগেই প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকনইনফো।

আগের মডেলেও ঠিক একইভাবে সবচেয়ে বেশি রাজস্ব পেয়েছিলো বিসিসিআই।

এ ক্ষেত্রে বাংলাদেশকে রাখা হয়েছে অষ্টম স্থানে। বিসিবি আইসিসি থেকে ৪.৪৬% হারে ২৬.৭৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৮৬ কোটি ১৪ লাখ টাকা। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়েও পিছিয়ে। তারা পেতে পারে ৪.৩৭% হারে ২৬.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৮১ কোটি টাকা।

এবার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ভারত প্রতি বছর অন্তত ২৩০ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪৬১ কোটি ১৩ লাখ টাকা) পাবে। যা আইসিসির রাজস্ব আয়ের ৩৮.৫ ভাগ। অন্য দেশগুলোর চেয়ে নিঃসন্দেহে যা অনেক বেশি। ভারতীয় বোর্ড সব সময় বেশি অর্থ দাবি করছে, কারণ তাদের দাবি- তারাই নাকি ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি আর্থিক অবদান রাখে।

আইসিসি প্রতিবছর আয় করে ৬০০ মিলিয়ন ডলার (৬ হাজার ৪২১ কোটি টাকা প্রায়)। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য দেশ পাবে ৫৩২.৮৪ মিলিয়ন ডলার, যা পুরো আয়ের ৮৮.৮১ ভাগ। বাকি ৬৭.১৬ মিলিয়ন ডলার বা ১১.১৯ ভাগ রাজস্ব ব্যায় করা হবে আইসিসির সহযোগি দেশগুলোর জন্য।

স/এষ্