ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শনিবার ৭ ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৬, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

শনিবার ৭ ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত

মোঃরফিকুল ইসলাম মিঠু।। আগামী শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে পর দিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারি ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

স/এষ্