ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৫, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) সকালে পূর্বনির্ধারিত চার দিনের সরকারি সফরে জাপান যাওয়ার আগে এটি উদ্বোধন করেন তিনি।

এরপর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা বিমানটি জাপানের উদ্দেশে রওনা হয়।

এর আগে, সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে সূচি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

স/এষ্