চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ওজনে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানার চিটি দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কর্য্যালয় সুত্রে জানা গেছে মাওহা ইউনিয়নের নহাটা বাজারের ডিলার মাসুদ করিম রোবেল কে ১০,৩৮৩টাকা,ও ভূটিয়ারকোনা বাজারের ডিলার আব্দুল জব্বারকে ৮,৪৯৫ টাকা, সরকারী কোষাগারে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য দুই ডিলার কে চিটি দেওয়া হয়েছে এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
স/বি

