ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে ক্যান্সার কিডনি রোগীদের   আর্থিক সহায়তার চেক বিতরণ 

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৫, ২০২৩ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে ক্যান্সার কিডনি রোগীদের   আর্থিক সহায়তার চেক বিতরণ 

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান-  ময়মনসিংহের ফুলপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তা ও ২০২২ – ২০২৩ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে (৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল  উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান (হাবীব), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাংবাদিক বিল্লাল হোসাইন, এটিএম রবিউল করিম, এম এ মোতালেব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ২৬ জন রোগীর মধ্যে ১১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে এবং ১৫ জন রোগীকে ২ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
স/বি