ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুলপুর পরিবার’ ২ টাকায় ইফতার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৩১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুলপুর পরিবার’ ২ টাকায় ইফতার

ফুলপুর প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান-ময়মনসিংহের ফুলপুরে রমজান মাস জুড়ে ধারাবাহিকভাবে ইফতার বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে   বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন ফুলপুর পরিবার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মার্চ, ২০২৩) বিকাল ৪টায় প্রতিদিনের মতো ফুলপুর উপজেলা সংলগ্ন হালুয়াঘাট সড়কে গরিব,  অসহায় , হতদরিদ্র  মানুষের মাঝে    ইফতার বিতরণ করা হয়। ফুলপুর পরিবারের সদস্যরা এ সময় বলেন, আমরা ফুলপুর পরিবারের সদস্যরা গরিব, দুঃখী ও অসহায় মানুষের কথা চিন্তা করে পুরো রমজান মাসে ২ টাকায় ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এটি অব্যাহত থাকবে। রমজানের ৩০  পর্যন্ত ।
তারা আরও বলেন, আমরা শুধু রমজান মাসেই ইফতার ডেলিভারি সেবা দেব না। আমরা যথাসাধ্য চেষ্টা করব মানবিক কাজ করার। সেই প্রত্যাশা রেখে সবার দোয়া ও সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন  ফুলপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল  হাসান , ও উপজেলার  অন্যান্য কর্মকর্তারা সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক বাহার উদ্দিনসহ ফুলপুর পরিবার গ্রুপের এডমিন প্যানেলের সদস্যদের মধ্যে ছিলেন মোঃ তৌকির আহমেদ পান্না, মোঃ রিয়াজুল হাসান, মোঃ ইহেতেশাম মুসাদ্দিক কিয়াস, মোঃ জাহিদুল হক জুমন, মোঃ নাসিম অন্তর, মোঃ মাহাদী হাসান হাসিব, মোঃ ফারদিন নিহাদ, মোঃ আরিফুল ইসলাম নিপুন প্রমুখ।
স/বি