ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২৮, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মোঃ এরশাদুল হক (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে  গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যবসায়ী উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই পুলিশ উৎপেতে ছিলেন এরশাদুলের বাড়ির পাশে। পরে এরশাদুলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশের একটি চৌকস টীম। এরশাদুল হককে বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে ৭টি বান্ডেলে ২১ কেজি গাঁজাসহ তাকে আটক করে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, দুই বছর যাবত কুমিল্লা থেকে গাঁজা এনে এরশাদুল হক ময়মনসিংহ-নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করতো। গ্রেফতারকৃত ব্যবসায়ীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

স/বি