ভালুকায় ছুটি ছাড়াই ইউপি সদস্যের
বিদেশ গমনের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাশর এর ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল নিয়মনিতির তোয়াক্কা না করে বিনা ছুটিতে কাউকে না জানিয়ে বিদেশগমন করতে গেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়,ওই ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন প্রয়োজনে ইউপি সদস্য জহিরুল হক বিল্লালকে খুঁজে পাচ্ছেন না।
গত শনিবার রাত ৯টা ১০ মিনিটে ঐধফর রংষধস রবিবারদিন ংযধয অষধস শরৎড়হ এর ফেইজবুক আইডি থেকে জানা যায় উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৬নংওয়ার্ড কাশর এর ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল উন্নত চিকিৎসার জন্য থাইল্যন্ড গিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য ৬নং ওয়ার্ড কাশর এলাকার ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল এর মোবাইল ফোনে ফোন দিয়ে সংযোগ না পাওযায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক. একাধীক ব্যক্তি জানান, আমরা ঘনবসতি এলাকায় বসবাসকরি জহিরুল হক বিল্লাল মেম্বারকে বেশ কয়েকদিন যাবত খুঁজে পাচ্ছিনা । ইউপি চেয়ারম্যন তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান,আমার সাথে কয়েকদিন যাবৎ যোগাযোগ নেই। কোথায় আছেন তা বলতে পারবনা। আমি লোকমূখে শুনেছি চিকিৎসার জন্য বাহিরে গেছেন।
উপজেলা নির্বহী অফিসার ছালমা খাতুন জানান,নিয়ম মাফিক দেশের বাহিরে গেলে ছুটি নিয়ে যাওয়া। আমি ছুটিতে ছিলাম তবে ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল ছুটি নিয়ে গিয়েছেন কি না তা খুঁজ নিয়ে দেখব।
স/বি

