ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মো: শাকিল আহমেদ

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২০, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন
ইউএনও মো: শাকিল আহমেদ

থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- মানবতার মানসকন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লাল-সবুজের পাতাকার এই বাংলাদেশের জনগণের কল্যাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্ব মানবতার দরবারে মানব সেবায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন। টানা তিনবারের সরকারের থেকে তিনি দেশের নানান পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়ন রাষ্ট্রে পৌঁছে দিয়েছেন।

স্বাধীনতার যুদ্ধে যাঁদের অসীম সাহসিকতা ও ত্যাগ রয়েছে তাঁদের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এরই ধারাবাকিতায় তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে আটপাড়া উপজেলা ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে বিভিন্ন পর্যায়ে ২৭৭টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।

২৭৭টি বাড়ির মধ্যে চতুর্থ পর্যায়ের নির্মিত ৮৯টি বাড়ি ২২ মার্চ সকাল ১০:০০ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ঘোষণা করবেন মর্মে আজ সোমবার (২০ মার্চ) প্রেস ব্রিফিং-এ উপস্থিত প্রেসক্লাবের সাংবাদিকদের জানান। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সাংবাদিক রাজর্ষি দেবনাথ সুমন, শ্যামল চন্দ্র শ্যাম, ফয়সাল চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।

স/বি