ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৭, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ (শুক্রবার) দিনব্যাপী ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মবাীর্ষকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসন ও সম্মেলিত সাংস্কৃতিক জোট গৌরীপুর উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে। উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান প্রমুখ।

অপরদিকে সম্মেলিত সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু ঘনিষ্ট সহচর গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম হাতেম আলী মিয়ার স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগীতা উপজেলা শিল্পকলা একাডেমি চত্তরে অনুষ্টিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।

স/বি