ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৫ মার্চ) দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ,  উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, বাদল পাল,  সাংবাদিক ওবায়দুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, সামনে রমজান মাস। রমজান উপলক্ষে সবাইকে সততার সাথে ব্যবসা করার আহবাণ রাখেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, রমজানে বাজার মনিটরিং করা হবে। কেউ বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি না করতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।
স/বি