ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ময়মনসিংহে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৪, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব-  ‘সবাই মিলে গরবো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪মার্চ) ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন, সনদ প্রদান ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। প্রশিক্ষক ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পরিচালক ঋত্বিক সাহা, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা: আবুল হোসেন।

প্রশিক্ষণে প্রতিরোধ দুর্নীতি কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকা। দুদকের অর্থায়নে পরিচালিত রচনা-বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা। সততা স্টোর গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং এবং স্কুল কর্তৃপক্ষ/ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা। সততা সংঘ গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং এবং স্কুল কর্তৃপক্ষ/ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সনাকে নেতৃবৃন্দ ও ময়মনসিংহ দুর্নীতি কমিশনের কর্মকর্তাগন অংশগ্রহণ করে।

স/বি