ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১০, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।
উপজেলা সহকারী শিক্ষক অফিসার হাদিউল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফ আহম্মেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মুনশি, শাহগঞ্জ কলেজের সাবেক প্রভাষক মাসুমা খানম মিতা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনা খানম, সাংবাদিক শাহজাহান কবির হীরা প্রমুখ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন- সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ, চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র শিক্ষক শামীমা খানম মীনা, আব্দুস সাত্তার সোহেল, ফাতেহা আফরোজা আক্তার, হালিমা আক্তার মৌসুমী, এমরুন নাহার প্রীতি, অন্তরা আক্তার সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
স/বি