গৌরীপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ওজনে কম দেয়ায় ২ ডিলারকে জরিমানা
গৌরীপুর প্রতিনিধি- খাদ্যবান্ধব কর্মসূচীর উপকারভোগীদের চাল ওজনে কম দেওয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ ডিলারকে দ্বীগুন জরিমানা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ২ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা খ্দ্যা নিয়ন্ত্রক এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের খাদ্যবান্ধব ডিলার মোঃ সেলিম রেজা দোকার পরিদর্শন কালে ১৩০ জন ভোক্তাদের ১ কেজি করে চাল কম দেয়ার প্রমান পায়। এবং গাগলা মোড়ের ডিলার দেলোয়ার হোসেনের দোকান পরিদর্শন কালে ১৪০ জন ভোক্তাদের ১ কেজি করে চাল কম দেওয়ার প্রমান পাওয়ায় ২ ডিলারকে চালের বাজার দরের সমপরিমান অর্থের দ্বীগুন জরিমানা করে। জরিমানার অর্থ ২কর্ম দিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয় উপজেলা খাাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম সত্যতা নিশ্চীত করে বলেন এ রকম অনিয়ম দুর্নীতির প্রমান পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
স/বি

