ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৩, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো প্রধান- ১৯ ফেব্রæয়ারী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের কুপিয়ে কৃষক সজ্জাদুল হকে হত্যা করা হয়। পরে ২০ ফেব্রæয়ারী নিহতের ছেলে আতাউর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-২২।

দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। গৌরীপুর এসআই মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ মার্চ (শুক্রবার) রাত ৮টায় ত্রিশাল উপজেলার হরিরামপুর বাজার থেকে মামলার পলাতক আসামী বাবুলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন ঘটনার পর দিন ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ আরও এক জনকে ত্রিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

স/বি