শার্শার সাংবাদিক মনি’র ছেলে রুম্মান বৃত্তি পেয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংলিশ ভার্ষনে অংশ নিয়ে দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও বেনাপোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি’র ছেলে মোঃ মাসুদ-উল- ইসলাম রুম্মান সাধারন গ্রেড এ বৃত্তি পেয়েছে। তার রোল নং ৫৮১।
মোঃ মাসুদ-উল- ইসলাম রুম্মান বড় হয়ে দ্বীনি বড় আলেম হতে চাই। সে এখন নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে হিফজুল কুরআন ইংলিশ ভার্ষন শাখায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে এবং পবিত্র আল কুরআন এর ৭ম পারায় অধ্যায়নরত।
রুম্মান তার গৃহ শিক্ষক, স্কুলের হিফজুল কুরআন শাখার হাফেজদ্বয় ও শ্রেনী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে সকলের দোয়া প্রার্থী।

