গৌরীপুরে ৭ মার্চে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি– ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক শেখ বিপ্লব, প্রমুখ।
স/বি

