গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (ডিএলএস) ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) এ প্রদর্শণীর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০টি স্টল অংয়শ গ্রহন করেছে।
সোমবার (২৭ ফেব্রæয়ারী) সকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সদ্য বিদায়ী প্রাণিসম্পদ অফিসার নাজিমুল ইসলাম শুভ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন।
পরে শ্রেষ্ট কৃষক আবুল ফজল, ডেইরি খামার মালিক আলিম উদ্দিন, সাফিনা সাইলেজ এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আলভী খামার মালিক নূর আলীসহ ১৬ জনকে পুরস্কার প্রধান করে।
স/বি

