ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কৃষক আবুল ফজল এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড-২০২২  উৎসর্গ করলেন গণমাধ্যমকর্মীদের 

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

  কৃষক আবুল ফজল এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড-২০২২  উৎসর্গ করলেন গণমাধ্যমকর্মীদের 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড-২০২২’ এর শ্রেষ্ঠ সবজি চাষী হিসেবে পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃষক আবুল ফজল। রোববার ২৬ ফেব্রুয়ারী বিকেলে গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত কৃষক আবুল ফজলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা পাপ্পু বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সদস্য ফারুক আহাম্মেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামরান পারভেজ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ মোঃ বিপ্লব।

সম্মাননা স্মারক অনুষ্ঠানে কৃষক আবুল ফজল বলেন গণমাধ্যমকর্মীদের লিখনির মাধ্যমে আমি এই পুরস্কার পেয়েছি, তাই আমার এই পুরস্কার আমি গণমাধ্যমকর্মীদের মাঝে উৎসর্গ করলাম। অনুষ্ঠানে গৌরীপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কৃষক আবুল ফজল শত বছরের পতিত জমিতে সবজি চাষ করে সফলতা অর্জন করেছেন। কৃষিতে এ সাফল্যের জন্য এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন।

স/বি