ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন
গৌরীপুরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে সোমবার ২০ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩এর পরিচিত সভা অনুষ্ঠিত হেয়েছে।
সিনেট নির্বাচনে গৌরীপুরের গণতান্ত্রিক ঐক্য পরিষদের সমন্বয়কারী ম. নূূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন , নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. এম অহিদুজ্জামান চান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা.মোঃ কামরুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক (রেটিনা) ডা. নুজহাত চৌধুরী, গৌরীপুর নূূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমূখ।
অনুষ্টানে গনতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত ২৫ জন প্রার্থীকে পরিচয় করিয়েদেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বাংলা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবলু।
গনতান্ত্রিক ঐক্য পরিষদের অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো:আব্দুল বাছেত, এডভোকেট মোহাম্মদ শফিক উল্ল্যাহ, অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেন, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক ড.শারমিন মূসা, অধ্যাপক ড.সাবিতা রিজওয়ানা রহমান।
উল্লেখ্য আগামী ১৪ মার্চ গৌরীপুর মহিলা কলেজ কেন্দ্রে নির্বাচন অনুষ্টিত হবে।
স/বি

