ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ৬০ কেজি চালের পরিবর্তে দিচ্ছে ১২০০ টাকা!

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ৬০ কেজি চালের পরিবর্তে দিচ্ছে ১২০০ টাকা !

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান– ময়মনসিংহের গৌরীপুরে ভালনেরাবল গ্রæপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীর আওতায় ২ মাসের চালের পরিবর্তে ১ হাজার ২শ টাকা করে দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগটি উঠেছে উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের বিরুদ্ধে।

রোববার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে সহনাটি ইউনিয়ন পরিষদে অনিয়ম করে এ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ইউনিয়নে ভিজিডি কর্মসূচীর আওতায় ৩১৮ জন সুবিধাভোগী রয়েছে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া ভিজিডি’র ৬০ কেজি চালের পরিবর্তে টাকা দেয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ভিজিডি কার্ডধারীরা জানান, এর আগে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) কিছু সংখ্যক কার্ডধারীদের মাঝে টাকা দেয়া হয়। মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে তাদেরকে চালের পরিবর্তে ১ হাজার ২শ করে টাকা দেয়া হচ্ছে। ভুক্তভোগীরা টাকা চাইনা, চায় চাল।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ভিজিডি’র চালের পরিবর্তে কোনভাবেই টাকা দিতে পারে না। আমি মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি টাকা দেয়া বন্ধ রাখতে ও টাকার পরিবর্তে চাল দেয়ার জন্য।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন বলেন, চালের পরিবর্তে টাকা দেয়া সরকারি বিধানে নেই, এটা অনিয়ম। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি বকেয়া ভিজিডি’র চালের পরিবর্তে চাল দিতে হবে। চেয়ারম্যান সাহেব কোন কর্ণপাত করছেন না।
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের মুঠোফোনে বারবার কল করলেও তিনি  ফোন রিসিভ করেননি।

স/বি