ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির শিক্ষাবৃত্তি প্রদান

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৮, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির শিক্ষাবৃত্তি প্রদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- ঢাকাস্থ কেন্দুয়া সমিতির উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়ার মেধাবী ৩৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়। সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবীর মোশারফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, ঢাকার সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিকা রুমাইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মতিউর রহমান, এরশাদুল ইসলাম, নাজমুল হাসান, এডভোকেট আবুল হাসান, সাংবাদিক রাখাল বিশ্বাস, আসাদুল করিম মামুন, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা, সারোয়ার জাহান কাউছার প্রমূখ। জানা গেছে এ বছর কেন্দুয়া উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩৮জন মেধাবী শিক্ষার্থীকে (সার্টিফিকেট ও নগত অর্থ) এ বৃত্তি প্রদান করা হয়।

স/বি