ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধুর স্নেহভাজন শাজাহান চেয়ারম্যান এঁর ১ম মৃত্যুবার্ষিকী পালন

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৮, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর স্নেহভাজন শাজাহান চেয়ারম্যান এঁর ১ম মৃত্যুবার্ষিকী পালন

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্নেহভাজন ও বীরমুক্তিযোদ্ধা এস এম বজলুল কাদের শাহজাহান সাহেব এঁর ১ম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৭ জানুয়ারি) নিজ বাড়ি মসজিদ-এতিমখানাসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

মরহুম এস এম বজলুল কাদের শাহজাহান সাহেব ১৯৪২ সালে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশধার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিঁনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য ছাত্র/ছাত্রী ও হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন।

তিঁনি ছিলেন, বঙ্গবন্ধুর সহচর, আদর্শের একজন সৈনিক, ৭-ই মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যক্ষ শ্রোতা। মুক্তিযুদ্ধের সংগঠক, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সফল সাবেক সভাপতি, ১ম বারের উপজেলা চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট নেত্রকোনা ইউনিট এর একাধিকবার ভাইস চেয়ারম্যান, ৩ বারের লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান এবং আম জনতার একজন ন্যায় বিচারক ছিলেন। তিঁনি অত্যন্ত মৃদুস্বরে কথা বলতেন এবং তাঁর অন্যতম গুণাবলি ছিল, অসুস্থ মানুষের খোঁজখবর ও মৃত ব্যক্তির নামাজের জানাযায় অংশগ্রহণ করাসহ পরিবারের সার্বিক খোঁজখবর রাখা।

ছাত্র জীবনে তিঁনি ঢাকার নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ব্যক্তি জীবনে তিঁনি কিছুকাল শিক্ষকতা করেন। তিঁনি একজন শিক্ষানুরাগী, অতিথি পরায়ণ, জ্ঞানী, সৎ, সাহসী, প্রতিবাদী, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি, সদস্য ছিলেন তিঁনি।

সেই ছাত্র জীবন থেকে আমজনতার পার্শ্বে থেকে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে আমৃত্যু পর্যন্ত শোষিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এলাকার ছোট-বড়সহ পরিবারের সবার সাথে তাঁর গভীর হৃদ্যতার সম্পর্ক ছিল। যাঁর জন্য এলাকার সকল স্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা করত। সেই হিসেবে এলাকায় তিঁনি শাজাহান স্যার নামেই পরিচিত।

তিঁনি এতটাই সৎ ছিলেন, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন তাঁর নামে বরাদ্ধকৃত সরকারের টিএ-ডিএ বাবদ ২৪ হাজার ৫শত টাকা ব্যবহার না করায় উক্ত টাকা সরকারের কোষাগারে জমা দেন। তখনকার সময়ে জেলা সদর হাসপাতালে সরকারি কোন এম্বুলেন্স না থাকায় তাঁর নামে সরকারের বরাদ্ধকৃত জিপগাড়ির মাধ্যমে সাধারণ রোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতেন এবং সার্বিক খোঁজখবর নিতেন। সর্বোপরি তিঁনি নিঃস্বার্থভাবে দিন-রাত আমজনতার জন্যে কাজ করতেন।

তিঁনি দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়সহ অসংখ্য নিয়োগ পরীক্ষার স্থানীয় প্রতিনিধি হিসেবে অত্যন্ত সততার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিঁনি এতটাই সৎ ছিলেন যে, দূর্নীতি তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি।

তিঁনি ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়ে ১ম সারির নেতৃত্ব দেন। তিঁনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬৬ ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনসহ প্রতিটা জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে নিঃস্বার্থভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর জীবনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সাথে অসংখ্যবার দেখা, কোলাকুলি, হ্যান্ডশ্যাক ও একাধিকবার এক টেবিলে বসে আলোচনার সৌভাগ্য হয়, সেই হিসেবে তিঁনি প্রায়শঃই বঙ্গবন্ধুর সহচর ও সান্নিধ্যে ছিলেন। বঙ্গবন্ধু তাঁকে আদর করে শাজাহান বলেই ডাকতেন। তাঁর বাসায় (স্বাধীনতার পূর্বে অথবা পরে) মোক্তারপাড়ায় মসজিদ কোয়াটার্রের বাসায় বঙ্গবন্ধু এসেছিলেন এবং সম্ভবত রাত্রি যাপনও করেছিলেন।

শাজাহান সাহেব মুক্তিযুদ্ধের একজন সংগঠকের পাশাপাশি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম সদস্য হিসেবে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তিঁনি সমাজ ও রাস্ট্র তথা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্যে আমৃত্য কাজ করে গেছেন। তিঁনি তাঁর কর্মের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।

শাজাহান সাহেব স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ২০২২ সালের ২৬ শে জানুয়ারি ইন্তেকাল করেন। পরের দিন ২৭ শে জানুয়ারি বাদ যোহর শাহ্ সুলতান উচ্চ বিদ্যালয়, মদনপুর, নেত্রকোনা’র মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজের জানাযায় হাজার হাজার জনতার ঢল নেমেছিল। যা নেত্রকোনা’র সর্বোচ্চ রেকর্ড। পরিবারের পক্ষে তাঁর ছেলে এস এম মাঈনুল কাদেন দ্বারা ও এস এম শফিকুল কাদের সুজা মরহুম পিতা এস এম বজলুল কাদের শাহজাহান সাহেব এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

স/বি