ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পূর্বধলায় পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন কর্মকর্তার যোগদান

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২৬, ২০২৩ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলায় পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন কর্মকর্তার যোগদান

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে বর্তমানে সরকারের বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংক। অত্র ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুস শহীদ খান বুধবার (২৫ ই জানুয়ারি) সকালে পূর্বধলা উপজেলা শাখা কার্যালয়ে ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এসময় অত্র কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

মোঃ আব্দুস শহীদ খান নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ফাইস্কা গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারের কৃতি সন্তান। তিঁনি ১৯৯৮ সালে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০০ সালে আবু আব্বাছ ডিগ্রি কলেজ, নেত্রকোনা থেকে এইচএসসি, ২০০৩ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে রাস্ট্রবিজ্ঞানে স্নাতক ও ২০০৪ সালে সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

০৭ সেপ্টেম্বর ২০১১ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পে উপজেলা সমন্বয়কারী হিসেবে নেত্রকোনা সদর উপজেলা শাখায় যোগদান করে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিঁনি জেলার শ্রেষ্ঠ উপজেলা সমন্বয়কারী হিসেবে পুরস্কার লাভ করেন। তিঁনি একই পদে ভালুকা উপজেলা শাখা, ময়মনসিংহে দায়িত্ব পালন করেন।

পরে তিঁনি পল্লী সঞ্চয় ব্যাংক, নেত্রকোনা সদর উপজেলা শাখায় ব্যবস্থাপক হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর দৌড় গোড়ায় ব্যাংকের কাঙ্খিত সেবা পৌঁছে দিয়ে ব্যাপক জনশ্রুতি অর্জন করেছেন।

২০২১ সালে তাঁর দিরাই উপজেলা শাখা, সুনামগঞ্জ জেলায় বদলী হয়। সেখানে তিঁনি শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ শাখা ব্যবস্থাপক হিসেবে শাল্লা উপজেলা শাখা, সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

যোগদানকালে তিঁনি পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিঁনি সকলের সহযোগিতায় পূর্বধলা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর দৌড় গোড়ায় ব্যাংকের কাঙ্খিত সেবা পৌঁছানোসহ নেত্রকোনা অঞ্চলের অত্র প্রতিষ্ঠানকে সর্বোচ্চ স্থানে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স/বি