ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে হস্ত ও কুটির শিল্পমেলা উদ্বোধন করলেন এমপি অসীম কুমার উকিল

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ২২, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে হস্ত ও কুটির শিল্পমেলা উদ্বোধন করলেন এমপি অসীম কুমার উকিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে এই প্রথম হস্ত ও কটির শিল্পমেলা আয়োজন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ এই মেলা উদ্বোধন করে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল বলেন, আধুনিকতা নামে অপসংস্কৃতির বিপক্ষে আমাদের আদি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের লোক সংস্কৃতি যেনো হারিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামসুল কবির খান, উপজেলা আ’লীগ সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, প্রেসক্লাব প্রথম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঞা।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়ায়ত আলী চৌধুরী কাজল ও মেলা তত্ত¡াবধায়ক জয়নাল আবেদীন ফকির জানান, ১ মাসের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। তবে প্রথম ধাপে ১৫ দিন চালানো পর আবারও ১৫ দিন চালানো হবে। মেলায় হস্তশিল্পসহ ৫০টি মধ্যে ৩৫টি স্টল বুকিং হয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই বাকি ১৫টি স্টল বুকিং হবে। প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সুষ্টু বিনোদনের লোকজ অনুষ্ঠান থাকবে।

স/বি