অতিরিক্ত পুলিশ সুপার,
সদর সার্কেল নেত্রকোনায় শাহ্ শিবলী সাদিকের যোগদান
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বুধবার দুপুরে শাহ্ শিবলী সাদিক অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল হিসেবে যোগদান করেন। এ সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। যোগদান পরবর্তী পুলিশ সুপার জেলার সার্বিক চিত্র ও আইনশৃঙ্খলা বিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শাহ্ শিবলী সাদিক জেলায় যোগদানের পূর্বে সহকারী পুলিশ সুপার হিসেবে র ্যাব, পুলিশ স্টাফ কলেজ, দুর্গাপুর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডিএমপি, জামালপুর সদর সার্কেল এবং ডিএমপিতে কর্মরত ছিলেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তিনি ০২(দুই) পু্ত্র সন্তানের জনক। তাঁর নিজ জেলা ময়মনসিংহ। জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সম্মানিত সকল শ্রেণী-পেশার মানুষের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা খাতুন জনস্বার্থে রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহে বদলী হয়েছে।

