ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ১৯, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বেনাপোলে এসএ টিভির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।  দীর্ঘ ১০ বছর শেষ করে আজ ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সকাল ১১ টার দিকে প্রেস ক্লাব বেনাপোলে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
সভায় প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির বেনাপোল প্রতিনিধি শেখ নাছিরর উদ্দিন।
এরপর এসএ টিভির সাহসী পথ চলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব। এছাড়া স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, এসএ টেলিভিশন মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশে টেলিভিশন চ্যানেলের মধ্যে এসএ টিভি প্রথম সারির একটি গনমাধ্যম। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নিচ্ছে এসএ টিভি। পরে প্রতিষ্ঠার ১১ বছর পদার্পণে এসএ টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামানা করা হয়। সবাইর উপস্থিতিতে রালী শেষে কেক কাটেন অথিতিরা।