নেত্রকোনা পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে নতুন কর্মকর্তার যোগদান
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সরকারের বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার রাজীব কুমার সরকার সোমবার (১৬ ই জানুয়ারি) সকালে জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জেলা আঞ্চলিক কার্যালয়, নেত্রকোনায় যোগদান করেছেন।
এসময় সদ্য বিদায়ী জেলা কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা কে.এম তাইফুর সিদ্দিকীসহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

রাজীব কুমার সরকার নেত্রকোনার মোহনগঞ্জের কৃতি সন্তান। তিঁনি ২০০১ সালে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৩ সালে মোহনগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সিলেট এমসি কলেজ থেকে গণিতে ২০০৭ সালে স্নাতক ও ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ০৮ সেপ্টেম্বর ২০১১ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পে উপজেলা সমন্বয়কারী হিসেবে মোহনগঞ্জ উপজেলায় যোগদান করে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি তিঁনি একই পদে আটপাড়া উপজেলা সমন্বয়কারী হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
পরে তিঁনি পল্লী সঞ্চয় ব্যাংক, ময়মনসিংহ সদর উপজেলা উপজেলা শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছেন। সর্বশেষ কেন্দুয়া উপজেলা শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
যোগদানকালে রাজীব কুমার সরকার পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিঁনি পল্লী সঞ্চয় ব্যাংক নেত্রকোনা অঞ্চলের সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
স/বি

