ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

মো. রাসেল ইসলাম
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশীমদ সহ ৩ জন গ্রেফতার।

বৃহস্পতিবার বিকালে বেনাপোল পোর্ট থানাধীন রেল স্টেশন রোডের সামনে থেকে ৩ বোতল বিদেশি মদ সহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের পিছন থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর গ্রামের পল্টু সর্দারের ছেলে মোঃ মেহেদী হাসান (২১), দিঘীরপাড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ গফ্ফার সরদার (৪৩) ও বড় আঁচড়া গ্রামের কাওছার মোল্লার ছেলে মুসা মোল্লা( ২৪)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ তিনজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।