ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ১১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব- তীব্র শীতে এখন কাঁপছে দেশ। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারছেন না তাঁরা। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে রাত পার করতে হয় তাদের। বিষয়টি উপলব্ধি করে গ্রামীণ ব্যাংক সমিতির দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

নেত্রকোণা জোনের আওতাধীন ময়মনসিংহের গৌরীপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত সোমবার বিকালে গৌরীপুর শাখা কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- এরিয়া ম্যানেজার খোরশিদ আলম, প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার কুন্ডু, শাখা ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

স/বি