ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ২২, ২০২২ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে  স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাব সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী, ফারুক আহাম্মদ, ওবায়দুর রহমান, এইচ টি তোফাজ্জল প্রমুখ। মানপত্র পাঠ করেন সংগঠনের সদস্য সূপক রঞ্জন উকিল। পরে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয় ইউএনও’র হাতে।

জানা গেছে, বিদায়ী ইউএনও হাসান মারুফ এ উপজেলা থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে বদলি হয়ে গেলেন। গৌরীপুর উপজেলায় ইউএনও হয়ে আসবেন ধোবাউড়া উপজেলা হতে নির্বাহী অফিসার মিসেস ফৌজিয়া নাজনীন। পরে উপজেলা লেডিস ক্লাব হতে বিদায় সংবর্ধনা দেয়া হয় লেডিস ক্লাবের সভানেত্রী ও ইউএনও পতœী নুসরাত মারুফকে। গৌরীপুর উপজেলায় দায়িত্ব পালনকালীন প্রশাসনিক দক্ষতা দিয়ে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সবার মন জয় করে নিয়েছিলেন ইউএনও হাসান মারুফ।

স/বি