বরিশালে পাঠাভ্যাষ উন্নয়ন বিষয়ক অরিয়েন্টেশন
বরিশাল ব্যুরো ॥ বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে বরিশালে দিনব্যাপী পাঠাভ্যাষ উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগীয় অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্ত্য ছিলেন ট্রাস্টি বিশ্বসাহিত্য কেন্দ্র ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভূইয়া।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক পরিচালক ও স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইনসহ উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও উপজেলা শিক্ষা অফিসার বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
স/অ

