ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

admin
ডিসেম্বর ১৯, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বৈধ লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোয় একটি ইটের ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় বানিয়ে রাখা কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ।

জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর রবিবার দুপুরে রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটাটির কোন বৈধ লাইসেন্স না থাকায় এবং ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটার চিমনি ও ক্লিম ভেঙে ফেলা হয়েছে। এ সময় কিছু কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটাটির মালিকের ছেলে জানান।

এ ব্যাপারে রাজ ব্রিকসের মালিক আ. শুকুর শেখের জ্যেষ্ঠ পুত্র শাহিনুজ্জামান বলেন, কোন অগ্রিম ঘোষণা ছাড়াই পরিবেশ অধিদপ্তর ভাটার চিমনি, ক্লীম ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এতে আমাদের ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি দাবি করে বলেন, আমাদের ভাটার লাইসেন্স আছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ভাটাটির লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ক্ষতি করে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

স/অ