সালথায় লালন নবধারা সংগীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় লালন নবধারা সংগীত একাডেমির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে সালথা লালন নবধারা সংগীত একাডেমির সভাপতি বাবু বলরাম সরকারের বাড়িতে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
সালথা লালন নবধারা সংগীত একাডেমির সভাপতি বাবু বলরাম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সালথা লালন নবধারা সংগীত একাডেমির উপদেষ্টা ও সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি হাসান মাহমুদ, চলচিত্র নির্মাতা ডেবিট তমাল, বাংলা থিয়েটারের সভাপতি আনিচুর রহমান, বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পী বিভুতি সরকার।
এ সময় গান পরিবেশন করেন প্রবীন বাউল শিল্পী বাবু বলরাম সরকার, শিল্পী বিভূতি ভূষন সরকার, আবুল হোসেন বয়াতী, বাউল শিল্পী বাবলু খান, প্রল্লাদ কুমার শীল, সঞ্জয় কর, তানিয়া আক্তারসহ লালন নবধারা সংগীত একাডেমির শিশু শিল্পীবৃন্দ।
স/এষ্

