ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ২১’শ কৃষক পেলেন কৃষি প্রণোদণা

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১১, ২০২২ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ২১’শ কৃষক পেলেন কৃষি প্রণোদণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় স্থানীয় ২ হাজার ১শ কৃষকের মাঝে সরকারের কৃষি প্রণোদণা হিসেবে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদণা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারম্নফের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, শরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার লুৎফুরন্নাহার জানান- সরকারের প্রণোদণা হিসেবে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

স/বি