ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকা মার্কেটে হামলা ভাংচুর নারীসহ আহত ৬

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১০, ২০২২ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকা মার্কেটে হামলা ভাংচুর নারীসহ আহত ৬

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় হামলা ভাংচুর চালায় হাফেজ মহিউদ্দিনের মার্কেট ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় এক নারীসহ ৬জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তরবাজার এলাকায় ঢাকা-মযমনসিংহ মহাসড়কের পাশের্^। এ ঘটনায় মার্কেটের মালিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সিডস্টোর বাজার এলাকায় হাফেজ মহিউদ্দিনের মার্কেটে একই এলাকার মৃত রমজান আলীর ছেলে কামরুল,শরিফুল,আরিফুল ভাড়াটিয়া জাকারিয়া ও আকাশের নেতৃত্বে ২০/২৫ জনের সশস্ত্র সংঘবদ্ধদল ঘটনার রাতে হামলা চালিয়ে ভাংচুর করে।

এ সময় বাধা দিতে হাফেজ মহিউদ্দিন(৬০), তার স্ত্রী মুর্শিদা খাতুন (৫০) ছেলে জোবায়েদ(৩৬), ফয়সাল (২৬) মার্কেটের ভাড়াটিয়া জামান(৩০) ও সোহেল(২৮)। আহতদের মাঝে মুর্শিদা খাতুন,জোবায়েদ,ফয়সালকে ভালুকা উপজেলা স্বাস্থ্যমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মার্কেটের মালিক হাফেজ মহিউদ্দিন জানান, আমার মার্কেটে কামরুলরা হামলা চালিয়ে। গ্যারেজে থাকা এক গাড়ি ভাংচুর,লুটপাট করে এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে। কামরুল ইসলামের মোবাইলে ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান,ভাংচুরের সংবাদ পেয়ে রাতে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

স/বি