ভালুকায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পশ্চিম বাজারে ০৯ নভেম্বর বুধবার দুপুরে একটি দোকান ঘরে আগুন লেগে গেলে কমপক্ষে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৫টি দোকান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে জানা গেছে। এ রিপোট লেখা পর্যন্ত আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।
স/বি

