ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় বনের শতাধিক গাছ কেটে নিল বনখেকুরা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১১, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় বনের শতাধিক গাছ কেটে নিল বনখেকুরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর মৌজার ১৭ নং দাগে বনবিভাগের রোপনকৃত প্রায় শতাধিক গজারী গাছ গত ০৯ অক্টোবর রবিবার দিন ও রাতে কেটে নেয় বনখেকুরা।

জানা যায়, উপজেলার মনোহরপুর মৌজার ১৭ নং দাগে বনবিভাগের রোপনকৃত প্রায় শতাধিক গজারী গাছ রবিবার সারাদিন দিনে ও রাত ৮/১০ জন লোক দা’ কুড়াল করাত নিয়ে কেটে পাশে^ সোহাগের স’মিলে (করাত কল) এ কাঠ গুলো চেরাই করে নিয়ে যায় বনখেকুরা।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বনবিভাগের ১০ কিলোমিটারের মাঝে স’মিল (করাতকল) থাকার কোন আইন না থাকলেও বনবিভাগকে ম্যানেজ করে দিবা রাত্রি সোহগের স’মিলে গজারীগাছসহ বিভিন্ন প্রজাতির বনের গাছ চেরাই হচ্ছে দেদারে। ফলে আস্তে আস্তে বন বিলুপ্তের পথে। অভিযুক্ত তৌফিক আহাম্মেদ সোহাগ জানান,আমার মিলে আসার সাহস কারো নেই। আমি বনের কাঠ কাঠিনা। হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন জানান, গাছ কাটার খবর পেয়ে সোমবার দুপুরে লোক পাঠিয়েছি। কিছু গাছ উদ্ধার করেছি। মামলার প্রস্তুতি চলছে।

স/বি