ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে ও বিসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে জাতীয় উৎপাদনশীলতা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিসিক’র সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বিসিক উপপরিচালক মোঃ আক্রাম হোসেন, নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন পপি, প্রেসক্লাব সম্পাদক, এম. মুখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মনির হোসেন ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিসিক ও যুবউন্নয়নের কর্মকর্তাবৃন্দ, তরুণ ও নারী উদ্যোক্তাগণ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই।

স/বি