ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাধবপুরে দিনব্যাপী সংবাদ ও সাংবাদিকতা প্রশিক্ষণ

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে দিনব্যাপী সংবাদ ও সাংবাদিকতা প্রশিক্ষণ

মাধবপুর প্রতিনিধি: সিলেটের মাধবপুর উপজেলায় দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। সংবাদ লেখার কৌশলকে বাস্তবসম্মত ও সময় উপযোগী করে গড়ে তুলতে, এফআইআর টিভি অনলাইন ডট কম এর প্রচেষ্ঠায়-মাধবপুরে দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে, প্রতিবেদন লেখার কৌশল, সাংবাদিক ও সাংবাদিকতার পার্থক্য, প্রতিবেদনের গঠন প্রণালী, সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার ও সংবাদপত্রের ইতিহাস বিষয়কসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ২৪শে সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিক প্রদান করা হয়েছে।

এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন, মাধবপুর উপজেলার স্থানীয় সাংবাদিকসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিবিসি বাংলার বিশেষ প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজ এর ক্রীড়া সম্পাদক, রাহুল রাজ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ( আসক) এর পরিচালক, মাইটিভি’র সাবেক প্রতিনিধি, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এফআইআর টিভি অনলাইন ডট কম, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক, এম এ কাদের একান্ত প্রচেষ্ঠায় এই কর্মশালার আয়োজন হয়।

এম এ কাদের বলেন, বাংলাদেশের গ্রাম-গঞ্জসহ নগর মহানগরসহ সাংবাদিকতা দিনের পর দিন প্রশ্নবৃদ্ধ হচ্ছে। সাংবাদিকতার উপর স্থানীয়দের তেমন কোন প্রশিক্ষণ, নেই কোন অভিজ্ঞতা এমনকি সাংবাদিকতার উপর নেই অনেকের পড়াশোনা। যার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে আমার ধারণা।

আমি মনে করি, যদি কোন ব্যক্তি গণমাধ্যমে প্রবেশ করতে চায় অবশ্যই তার জার্নালিজমের উপর পরিপূর্ণ ধারনা থাকা বাঞ্ছনীয়। তাহলেই সমাজ থেকে সাংবাদিকদের নিয়ে আর কোন প্রশ্ন তুলতে কেহ সাহস পাবেনা। আগামীতেও এমন কর্মশালার আয়োজনের পরিকল্পনা কথা জানান তিনি।

স/এষ্