বাঘারপাড়ায় ৩ দিন ব্যাপি এডভোকেসি প্রশিক্ষণ কর্মশালা
আজম খান, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় ৩দিন ব্যাপী ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের এডভোকেসি প্রশিক্ষণ সভায় আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান , বক্তব্য রাখেন সহকারি কৃষি কর্মকর্তা আতিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দিন,এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ, ও এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইকরামুল কবির মিঠু প্রমুখ।

