ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক ইকবাল গফুর পেলেন গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক ইকবাল গফুর পেলেন গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা

শরিফুল ইসলাম বাবুল(সখীপুর)টাঙ্গাইল প্রতিনিধি: সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা এ.কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ইকবাল গফুরের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিজয়নগর হোটেল অরনেট এর মিলনায়তনে “বিশ্ব শান্তি দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর পক্ষ থেকে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন সাংবাদিকে। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচাপতি মো. নিজামুল হক নাসিম।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান । এছাড়াও বক্তব্য রাখেন কবি শাহ আলম চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব মো. আর কে রিপন।

স/এষ্