তেজগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় কাঁঠ ব্যবসায়ী নিহত
মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন পারাপারের সময় ট্রেন দুর্ঘটনায় এক কাঁঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম বজেন্দ্র চন্দ্র মন্ডল (৫৯)।
পুলিশ বলছে, নিহত বজেন্দ্র মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভাড়ালিয়া গ্রামে। বর্তমানে তেজগাঁও রেলগেট কাঁঠপট্টি এলাকায় থাকতো সে। আজ রাত পৌনে ৮ টায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পু্ত্র বিনয় চন্দ্র মন্ডল জানান, আমার বাবা একজন কাঁঠ ব্যবসায়ী। আজ তার একটি দরকারি কাজে তেজগাঁওয়ে কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেটের সামনে দিয়ে ট্রেনলাইন (রাস্তা) পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ভজেন্দ্র চন্দ্র মন্ডলের ভাগনি শিলা সেন জানান, নিহত বজেন্দ্র চন্দ্র মন্ডল পরিবার নিয়ে কারওয়ানবাজার খ্রিস্টান পাড়া এলাকায় থাকেন। ভজেন্দ্র চন্দ্র মন্ডল এক ছেলে ও এক মেয়ের জনক।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে, কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
স/এষ্

