আপনি জানেন কি? ইলিশ মাছের গড় আয়ু কত?
অদ্রিকা বিশ্বাস মিষ্টি : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ইলিশ যদিও সামুদ্রিক মাছ। ডিম পারার সময় বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীর মোহনায় এসে ডিম পারে। ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হয়ে গেলে এরা আবার সমুদ্রে ফিরে যায়। ১-২ বছর সময় লাগে ইলিশ মাছ প্রাপ্ত বয়স্ক হতে।ইলিশ মাছের গড় আয়ু ৩.৬৫ বছর।
ইলিশ মাছেরা সমুদ্রে ফিরে যাবার সময় জেলেরা এই মাছ ধরে। ইলিশ সাধারণত পদ্মা, মেঘনা ও গোদাবরী নদীতে পাওয়া যায়। ইলিশ মাছ সমুদ্রের থেকে বেশী ধরা হয়। কিন্ত পদ্মা নদীর ইলিশের স্বাদ ভাল হয়।
সমুদ্রের থেকে নদীতে ঢোকার পর নদীর জলে স্রোতের বিপরীত দিকে যাওয়ার ফলে এদের শরীরের ভিতর চর্বি জমা হয়। এই ফ্যাট বা তেলের জন্য ইলিশ মাছের স্বাদ ভাল হয়। পৃথিবীর মোট ইলিশের ৬০% উৎপন্ন হয় বাংলাদেশই ।
মৎস গবেষণার ফলে দেখা গেছে পদ্মার ইলিশেরা যে খাবার খায় এবং জলের মধ্যে যে তাপমাত্রায় থাকে এর ফলে শরীরে উৎপন্ন হওয়া চর্বির স্বাদ ভিন্ন হয়।
ইলিশ মাছ স্বাস্থ্য-এর পক্ষেও ভাল।
(1) ইলিশ মাছের মধ্যে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,সিলেনিয়াম, জিঙ্কও পটাশিয়াম, ভিটামিন ডি।
(2) এই মাছ খাওয়ার ফলে হৃদ যন্ত্র ভাল থাকে।
(3) মস্তিষ্কের গঠন ভাল হয়।
(4)রক্তে ক্লোলেস্টরেল নিয়ন্ত্রণে থাকে।আর্থারাইটিস বা বাতের প্রকোপ কম হয়।
(5) এমন কি ডিপ্রেশন বা র্অ্যাংজাইটি ডিসঅর্ডার ও কম হয়।
(6) গর্ভবতী মেয়েরা গর্ভকালীন ইলিশ মাছ খেলে ইলিশে বিদ্যমান ডি এইচ এ কারণে ভূমিষ্ঠ হওয়া শিশু মেধাবী হবে।
(7) এই মাছ খেলে ত্বক ও চুল ভাল থাকে।
কূটনীতিতে ও ইলিশ মাছের প্রসঙ্গ অনেক বারই এসেছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক হিসাবে বা জি আই পণ্য হিসাবে ১৯১৭ সালে ইলিশ মাছ স্বীকৃতি পেয়েছে।
দেশের আর্থিক উন্নয়নে ইলিশ মাছের ভূমিকা গুরুত্বপূর্ণ।

