ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে ৫৪৮টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ৫৪৮টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

কৃষ্ণ চন্দ্র রাজবাংশী, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জ এ বছর ৫৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন কারিগররা।

এ বছর মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১২০টি, সাটুরিয়ায় ৭৬টি, শিবালয় ৯১টি, ঘিওর ৮২টি, দৌলতপুর ৪৮টি, হরিরামপুর ৬৪টি, সিংগাইর ৬৭টি মোট ৫৪৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে বিভিন্ন পূজা মন্ডব ঘুরে দেখা যায় পূজার মন্ডপ গুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ এবং কিছু মন্ডবে শুরু হয়েছে প্রতিমা রঙের কাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অর্নিবাণ পাল জানান, এ বছর জেলায় ৫৪৮ মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

মানিকগঞ্জ সদর শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন রাজবংশী জানান, এবার মানিকগঞ্জ সদরে ১২০টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। জেলায় ৫৪৮ নাম দেওয়া হয়েছে, আরো বাড়তে পাড়ে বলেও তিনি জানান।

স/এষ্